ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজির (আইইউবিএটি) উপাচার্য পদে দ্বিতীয় মেয়াদে নিয়োগ পেলেন অধ্যাপক ড. আব্দুর রব মিয়া।
কর্মজীবনে অধ্যাপক রব ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএর অধ্যাপক ও পরিচালক ছিলেন। তিনি চীনের ইউনান নরমাল ইউনিভার্সিটিতে ভিজিটিং প্রফেসর ছিলেন। ড. রব সার্ক দেশসমূহে ব্যবস্থাপনা বিভাগের সংগঠন এমডিসার প্রেসিডেন্ট ছিলেন ও বর্তমানে তিনি এর নির্বাহী কমিটির সদস্য। এ ছাড়া তিনি সমাজকল্যাণমূলক সংগঠন উত্তরা সিনিয়র সিটিজেনস সোসাইটির আজীবন সদস্য ও বৃহত্তর ফরিদপুরের পল্লী প্রগতি সহায়ক সমিতির নির্বাহী সদস্য। বিজ্ঞপ্তি