পৃথ্বীরাজের শেষ গান

সম্ভাবনাময় তরুণ সুরকার, সংগীত পরিচালক ও শিল্পী পৃথ্বীরাজের অকালপ্রয়াণ এখনো মানতে পারেন না ভক্তরা। তিনি না থাকলেও তার সৃষ্টি এখনো মানুষের মনে জায়গা করে রেখেছে। পৃথ্বীরাজের সংগীতায়োজনে শেষ রবীন্দ্রসংগীত ছিল ‘হৃদয়ের একূল ওকূল’। গানটি ব্যবহার করা হয়েছে অঞ্জন আইচ পরিচালিত ‘আগামীকাল’ চলচ্চিত্রে। পৃথ্বীরাজ মৃত্যুর ঠিক আগেই এই গানটির সংগীতায়োজন করছিলেন। গানটিতে কণ্ঠ দিয়েছেন জানে ইশরাত। মাসুম মঞ্চ ইন্টারন্যাশনালের ব্যানারে নির্মিত ‘আগামীকাল’ চলচ্চিত্রে এই গানে অভিনয় করেছেন জনপ্রিয় চিত্রনায়ক ইমন ও অভিনেত্রী সূচনা আজাদ। গানটি প্রকাশিত হয়েছে গতকাল সন্ধ্যা ৭টায় ইউটিউব চ্যানেল ‘টাইগার মিডিয়া’ ও ফেইসবুক পেজ ‘টুটুল চৌধুরী’তে। ‘আগামীকাল’ চলচ্চিত্রটি মুক্তি পাবে আগামী ৪ মার্চ।