হঠাৎ করে ইনস্টাগ্রাম থেকে উধাও বলিউডের হার্টথ্রব আইটেম গার্ল নোরা ফাতেহি। হাজার হাজার পোস্ট নিমেষে নেই হয়ে যায়। যা দেখে চোখ কপালে উঠার জোগাড়! কী ঘটেছিল, তাই জানালেন ‘কুসু কুসু’ গার্ল।
ইনস্টায় নোরার ফলোয়ার সংখ্যা ৩৭ মিলিয়ন অর্থাৎ প্রায় চার কোটি ছুঁইছুঁই। এরপর গভীর রাতে ফিরে আসে নোরার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, দেখা যায় ফিরে এসেছে পুরোনো সব পোস্ট, এমনকি অনুগামীর সংখ্যাতেও কোনো হেরফের হয়নি।
ইনস্টাগ্রাম স্টোরিতে নোরা লেখেন, সবার কাছে ক্ষমা চাইছি। আমার ইনস্টাগ্রাম হ্যাক করার চেষ্টা হয়েছিল। সকাল থেকেই কোনো ব্যক্তি আমার অ্যাকাউন্টে প্রবেশ করার চেষ্টা করছে।
অতি তৎপরতার মাধ্যমে অ্যাকাউন্টটি পূর্ব অবস্থায় ফিরিয়ে দেওয়ার জন্য ইনস্টাগ্রাম কর্তৃপক্ষকেও ধন্যবাদ জানিয়েছেন এই মরোক্কান সুন্দরী।
ইনস্টাগ্রামে প্রতি মুহূর্তের আপডেট অনুরাগীদের সঙ্গে শেয়ার করে নেন নোরা। এই মুহূর্তে বি-টাউনের সবচেয়ে জনপ্রিয় আইটেম গার্ল তিনি।