তরকারিতে লবণ বেশি পড়লে…

অনেক সময় তরকারিতে বেশি লবণ পড়ে যায়। তখন তরকারি মুখে তোলা যায় না। এমন পরিস্থিতিতে যা করতে পারেন-

১. তরকারিতে লবণ বেশি মনে হলে কয়েক টুকরা কাঁচা আলু দিন। তরকারি থেকে অতিরিক্ত লবণ শোষণ করবে আলু। ২০ মিনিট এভাবে রেখে দিন। আবার সেদ্ধ আলুও যোগ করতে পারেন। এতে তরকারির নতুন স্বাদ পাবেন।

২. লবণ বেশি হলে তরকারির পরিমাণের ওপর নির্ভর করে ময়দার বল তৈরি করে তরকারির মধ্য ছেড়ে দিতে পারেন। সাধারণত দু-তিনটি বল দিলেই কাজ হয়। ময়দা সেদ্ধ করে বা কাঁচা ময়দার বল তৈরি করেও তরকারিতে দিতে পারেন।পরিবেশনের আগে সেগুলো তুলে ফেলুন।

৩. তরকারিতে যদি লবণ একটু বেশি মনে হয়, তবে এক টেবিল চামচ দই যুক্ত করতে পারেন। এতে লবণাক্ততা কমবে এবং স্বাদ বাড়বে। আবার দুধও ব্যবহার করতে পারেন।

৪. কাঁচা বা ভাজা দুই রকম পেঁয়াজ ব্যবহার করতে পারেন। যদি কাঁচা পেঁয়াজ ব্যবহার করেন, তবে দুই টুকরা করে কিছুক্ষণ তরকারিতে রেখে সরিয়ে ফেলুন। এতে অতিরিক্ত লবণ দূর হবে।