ডিজিটাল নিরাপত্তা আইনে গাইবান্ধায় কারাবন্দি বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) প্রেসিডিয়াম সদস্য মিহির ঘোষসহ ৭ নেতার মুক্তি দাবিতে সাভারে মানববন্ধন করেছে দলটির ঢাকা জেলা কমিটি। গতকাল শনিবার বিকেলে উপজেলার বাইপাইল মোড়ে ঢাকা জেলা কমিটির উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে ঢাকা জেলা কমিউনিস্ট পার্টির সদস্য সাজেদা বেগম সাজুর সঞ্চালনায় সভাপতিত্ব করেন জেলা কমিটির সভাপতি সুকান্ত শফি চৌধুরী কমল।