ঝিনাইদহ সদর উপজেলার তেতুঁলতলা এলাকা থেকে ইলিয়াস পাটোয়ারি (৬৫) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকালে তেতুঁলতলা মাধ্যমিক বিদ্যালয়ের বারান্দা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
তার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে বলেও জানায় পুলিশ।
তিনি চাঁদপুর জেলার কচুয়া থানার খিলা পাটোয়ারিপাড়া গ্রামের সিদ্দিক পাটোয়ারির ছেলে।
স্থানীয়রা জানায়, বেশ কিছুদিন ধরে মানসিক রোগী ইলিয়াস পাটোয়ারি তেতুঁলতলা এলাকায় চলাচল করতেন। রাতে তেতুঁলতলা মাধ্যমিক বিদ্যালয়ের বারান্দাতে ঘুমাতেন।
ঝিনাইদহ সদর থানার উপ-পরিদর্শক মো. ফজলুর রহমান জানান, সকালে বৃদ্ধের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।