‘রেমিট্যান্স অ্যাওয়ার্ড’ পেল পূবালী ব্যাংক

পূবালী ব্যাংককে রেমিট্যান্স সংগ্রহে বিশেষ অবদানের জন্য ‘টপ টেন রেমিট্যান্স অ্যাওয়ার্ড ২০২২’ দিয়েছে সেন্টার ফর নন-রেসিডেন্ট বাংলাদেশি (এনআরবি)। সোনারগাঁও হোটেলে সেন্টার ফর এনআরবি আয়োজিত ‘ব্রান্ডিং বাংলাদেশ’ শীর্ষক অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেনের কাছ থেকে পদক গ্রহণ করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শফিউল আলম খান চৌধুরী।

এসময় প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ড. মসিউর রহমান, পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম, সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ, এনডিইউ, পিএসসি, পিএইচডি এবং লন্ডন ক্রয়ডনের মেয়র শেরোয়ান চৌধুরী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সেন্টার ফর এনআরবির চেয়ারপারসন এমএস সেকিল চৌধুরী। বিজ্ঞপ্তি