রেমিটেন্স অ্যাওয়ার্ড পেল এনসিসি ব্যাংক

রেমিটেন্স সেবায় বিশেষ অবদানের জন্য সেন্টার ফর নন-রেসিডেন্ট বাংলাদেশির ‘রেমিটেন্স এওয়ার্ড-২০২২’ পেয়েছে এনসিসি ব্যাংক। গত শনিবার সোনারগাঁও হোটেলে “ব্রান্ডিং বাংলাদেশ’ শীর্ষক ‘ওয়ার্ল্ড কনফারেন্স সিরিজ-২০২২’ এর উদ্বোধনী অনুষ্ঠানে এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ মামদুদুর রশীদ পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন। এসময় অর্থনীতিবিদ ও প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা ড. মসিউর রহমান, সেন্টার ফর এনআরবির চেয়ারপারসন এম এস সেকিল চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি