জাতীয় সরকার গঠনের দাবি ইসলামি আন্দোলনের

রাজনৈতিক দলগুলোর দাবি মেনে নিয়ে নির্বাচনকালীন জাতীয় সরকার গঠনের দাবি জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।

তিনি বলেছেন, সার্চ কমিটির সদস্যদের সিংহভাগ নিরপেক্ষ নন। এ ধরনের সার্চ কমিটি জনপ্রত্যাশা কতটুকু পূরণ করবে তা নিয়ে জনমনে সংশয় ও সন্দেহ সৃষ্টি হয়েছে।

গতকাল সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

চরমোনাই পীর বলেন, নির্বাচন কমিশন গঠনের জন্য গঠিত সার্চ কমিটি নির্বাচনী ব্যবস্থার প্রতি জনগণের পুনঃআস্থা ফিরিয়ে আনতে সক্ষম হবে না।