রাজধানীর শাহীন কমপ্লেক্সে মিল্ক ভিটার বিক্রয় কেন্দ্র

রাজধানীর বিএফ শাহীন কমপ্লেক্সে গতকাল সোমবার মিল্ক ভিটার বিক্রয় কেন্দ্র উদ্বোধন করা হয়েছে। এ সময় মিল্ক ভিটার চেয়ারম্যান শেখ নাদির হোসেন লিপু, মার্কেটিং জিএম মো. মইনুল হক চৌধুরী, উপনিবন্ধক ও অতিরিক্ত মহাব্যবস্থাপক (প্রশাসন) মোল্লা মোহাম্মদ নিয়ামুল বাসার, মার্কেটিং ডিজিএম মো. হুরমুজ আলী প্রমুখসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। আজ মঙ্গলবার থেকে মিল্ক ভিটার সব পণ্য যথা পাস্তুরিত তরল দুধ, পাস্তুরিত টোনড মিল্ক, ফুলক্রিম গুঁড়ো দুধ, নন-ফ্যাট গুঁড়ো দুধ, মিষ্টি দই, টক দই, রসমালাই, লাবাং, মাঠা, প্যারা সন্দেশ, ছানা সন্দেশ, রসগোল্লা, আইসক্রিম বিএফ শাহীন কমপ্লেক্সের মিল্ক ভিটার বিক্রয় কেন্দ্রে নিয়মিত পাওয়া যাবে। বিজ্ঞপ্তি