পুলিশের বিপক্ষে শেষ মুহূর্তের গোলে আবাহনীর ড্র

বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে নিজেদের দ্বিতীয় ম্যাচেই পয়েন্ট হারিয়েছে শিরোপা প্রত্যাশী আবাহনী লিমিটেড।

মঙ্গলবার মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে: মতিউর রহমান স্টেডিয়ামে বাংলাদেশ পুলিশ এফসির বিপক্ষে শেষ মুহূর্তের গোলে হার এড়ায় দলটি। ১-১ গোলে ড্র হয় ম্যাচ।

ম্যাচের দুটি গোলই হয়েছে দ্বিতীয়ার্ধে। ৭৬তম মিনিটে দেনিলসন রদ্রিগেজ রোলদাওয়ের গোলে এগিয়ে গিয়েছিল পুলিশ। যোগ করা সময়ে আবাহীনর পক্ষে গোল করেন দোরিয়েলতন রদ্রিগেজ নাসিমেন্তো। প্রথমার্ধের শেষ দিকে যিনি পেনাল্টি মিস করেন।

মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রকে ১-০ গোলে হারিয়ে আসর শুরু করেছিল আবাহনী। সেই ম্যাচেও একমাত্র গোলটি করেছিলেন দোরিয়েলতন রদ্রিগেজ।

টঙ্গীতে দিনের অন্য ম্যাচে মুক্তিযোদ্ধা সংসদকে ৩-০ গোলে হারিয়ে টানা দুই জয় তুলে নিয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব।