পরিচালক সীমান্ত সজল নির্মাণ করেছেন ভাষা দিবসের বিশেষ টেলিফিল্ম ‘জননী ও গর্বিত বর্ণমালা’। এতে অভিনয় করেছেন মৌসুমী হামিদ, তার বিপরীতে রয়েছেন রওনক হাসান।
মৌসুমী হামিদ বলেন, ‘বাংলা ভাষা ও শহীদ মিনার এর অপরিসীম মর্যাদার বিষয়টি তুলে ধরে নির্মিত হয়েছে টেলিফিল্মটি। এতে কাজ করে খুব ভালো লেগেছে। সবাইকে দেখার আমন্ত্রণ জানাচ্ছি।’
পরিচালক বলেন, ‘ফেব্রুয়ারি মাস ভাষার মাস। মাতৃভাষা বাংলার জন্য যারা জীবন বিসর্জন দিয়ে শহীদ হলো। মায়ের ভাষার জন্য ভালোবাসা ও শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে নতুন প্রজন্মের কাছে বাংলা ভাষা ও শহীদ মিনার এর গুরুত্ব তুলে ধরতেই এটি নির্মাণ করেছি।
নাটকটি পরিচালনার পাশাপাশি রচনা ও চিত্রনাট্যও করেছেন সীমান্ত সজল। এতে মৌসুমী হামিদ ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন, জয়ন্ত চট্টোপাধ্যায়, রওনক হাসান, মৌসুমী হামিদ, সাজু মেহেদী, কেএস রবিন, এমবিএইচ সাদ্দাম, ইউসুফ হোসাইন, শিশুশিল্পী আরিয়া অরিত্রা সহ টোকাই নাট্যদলের আরও ১০ জন শিশুশিল্পী ও বিভিন্ন থিয়েটারের ১৫ জন অভিনয় শিল্পী। ৯ ফেব্রুয়ারি বুধবার বিকেল ৩ টায় চ্যানেল আই তে বিশেষ এই টেলিফিল্মটি প্রচারিত হবে।