প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগে টানা দুই জয় তুলে নিল শেখ জামাল ধানমন্ডি ক্লাব লিমিটেড। উত্তর বারিধারাকে হারিয়ে চলতি আসর শুরু করা শেখ জামাল এবার হারাল মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়াচক্রকে।
টঙ্গীর শহীদ আহসানউল্লাহ মাস্টার স্টেডিয়ামে মঙ্গলবার ৩-০ গোলের জয় তুলে নেয় শেখ জামাল। গত আসরের রানার্সআপদের পক্ষে জোড়া গোল করেন নাইজেরিয়ান ফরোয়ার্ড চিনেডু ম্যাথিউ। আগের ম্যাচেও গোল করেছিলেন তিনি।
এদিন ম্যাচের ২০ মিনিটে শেখ জামালকে এগিয়ে নেন সলোমন কিং। ৩৭ মিনিটে ব্যবধান দ্বিগুণের পর দ্বিতীয়ার্ধের ৫৫ মিনিটে তৃতীয় গোলটিও করেন নাইজেরিয়ান ফরোয়ার্ড চিনেডু ম্যাথিউ।
টানা দ্বিতীয় জয়ে ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের এককভাবে শীর্ষে শেখ জামাল। ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ঢাকা আবাহনী। যারা এদিন মুন্সিগঞ্জে বাংলাদেশ পুলিশ এফসির বিপক্ষে ১-১ ড্র করে।
আরো পড়ুন