সবচেয়ে ক্ষতিগ্রস্ত ম্যানইউ

একসময় বিশ্বের অন্যতম লাভজনক ক্লাব ছিল ম্যানচেস্টার ইউনাইটেড। কিন্তু গেল ১০ বছরে পরিস্থিতি বদলেছে। দলবদলের হিসাবে বিশ্বের সবচেয়ে ক্ষতিগ্রস্ত ক্লাবটির নাম ম্যানচেস্টার ইউনাইটেড। এক দশকে দলটির ক্ষতি ১ বিলিয়ন ইউরোরও বেশি। সুইজারল্যান্ডের সিআইইএস ফুটবল অবজারভেটরির গবেষণায় দেখা যায়, খেলোয়াড় কিনতে দেড় বিলিয়ন ইউরো খরচ করেছে ম্যানইউ ১০ বছরে। বিপরীতে আয় মাত্র ৪৭০ মিলিয়ন ইউরো। পল পগবাকে কিনতে সবচেয়ে বেশি ১০৫ মিলিয়ন ইউরো খরচ করেছে তারা। আরেক ম্যানচেস্টার ক্লাব সিটির ক্ষতি ৯৮৪ মিলিয়ন ইউরো। ক্ষতির দিক দিয়ে তৃতীয় স্থানে মেসি-নেইমার-এমবাপের দল পিএসজি। তাদের ক্ষতি ৯৪১ মিলিয়ন ইউরো। ৬৫০ মিলিয়ন ইউরো বার্সেলোনার। শীর্ষ দশে ইতালির ক্লাবগুলোর মধ্যে আছে জুভেন্তাস (৫৬১ মিলিয়ন) ও এসি মিলান (৪৩২ মিলিয়ন)।