নার্সের শ্লীলতাহানির দায়ে যুবককে ছয় মাস কারাদন্ড

ঝালকাঠির কাঁঠালিয়ায় এক নার্সকে শ্লীলতাহানি ও মারধরের অভিযোগে প্রশান্ত কুমার দাশ (২২) নামে এক যুবককে ছয় মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার সকাল ৯টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কাঁঠালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক সুফল চন্দ্র গোলদার এ সাজা দেন।

ভুক্তভোগী নারী কাঁঠালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স। এর আগে নার্সকে শ্লীলতাহানি ও মারধরের অভিযোগে ওই যুববকে স্বাস্থ্য কমপ্লেক্সে আটক করে রাখে হাসপাতাল কর্তৃপক্ষ।

সকালে ওই যুবক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মহিলা ওয়ার্ডে ঢুকতে গেলে কর্তব্যরত নার্স তাকে বাধা দিয়ে পরিচয় জানতে চাইলে প্রশান্ত তাকে গালগালি ও শ্লীলতাহানি করে।