এনসিসি ব্যাংক বাংলাদেশ ব্যাংক চুক্তি

এনসিসি ব্যাংক সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের সঙ্গে গ্রিন ট্রান্সফরমেশন ফান্ডে (ইউরো) অংশগ্রহণমূলক চুক্তি করেছে। পরিবেশবান্ধব ও বিদ্যুৎ সাশ্রয়ী (সৌরশক্তি ও নবায়নযোগ্য শক্তি) যন্ত্রপাতি এবং রপ্তানিমুখী শিল্প ও রপ্তানিযোগ্য উৎপাদনশীল শিল্পের কাঁচামাল আমদানির উদ্দেশ্যে বাংলাদেশ ব্যাংকের আর্থিক সেবা সম্প্রসারণের লক্ষ্যে ২০ কোটি ইউরোর সমমূল্যের পুনঃঅর্থায়ন তহবিলের আওতায় এ চুক্তি হয়।

এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী খন্দকার নাইমুল কবির এবং বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স বিভাগের মহাব্যবস্থাপক খন্দকার মোরশেদ মিল্লাত চুক্তি হস্তান্তর করেন। বিজ্ঞপ্তি