চট্টগ্রামের বাঁশখালীর পুকুরিয়া চাঁদপুর বেলগাঁও চা বাগানে হাতি হামলা চালিয়ে শ্রমিকদের বাড়িঘর তছনছ করেছে। এ সময় চা শ্রমিকেরা পালিয়ে রক্ষা পান বলে জানান চা বাগানের ফ্যাক্টরি ম্যানেজার কাজী সোহেল রানা।
জানা যায়, গত বৃহস্পতিবার রাত ১২টার দিকে বাঁশখালীর পুকুরিয়া চাঁদপুর বেলগাঁও চা বাগানে হাতির পাল এসে চা শ্রমিক গেদু মিয়া ও জসিম উদ্দিনের কাঁচা মাটির টিনশেড ঘরের দেয়াল ভেঙে ফেলে।
বেলগাঁও চা বাগানের ব্যবস্থাপক আবুল বাশার বলেন, রাতে হাতির পাল এসে চা শ্রমিকদের ঘর তছনছ করে। হাতির পাল প্রায় সময় চা বাগানে এলেও আগে কোনো ক্ষতি করেনি।