নোয়াখালীতে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মাইজদী-চৌমুহনী সড়কের গাবুয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নূর মোহাম্মদ (৩২) হাতিয়া উপজেলার জাহাজমারা ইউনিয়নের মাস্টার সর্দারটেক এলাকার মৃত শফিউল আলমের ছেলে।
পুলিশ জানায়, নূর মোহাম্মদ মোটরসাইকেলে করে জেলা শহর মাইজদীর উদ্দেশে যাত্রা করেন। গাবুয়া এলাকায় পৌঁছালে জনতা বাস সার্ভিসের একটি বাস মোটরসাইকেলটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে নূর মোহাম্মদ মোটরসাইকেল থেকে ছিটকে পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বেগমগঞ্জ মডেল থানার ওসি মীর জাহেদুল হক রনি জানান, পুলিশ ঘটনাস্থল থেকে নূর মোহাম্মদের মরদেহ উদ্ধার করেছে। বাসটি আটক করা হয়েছে। এ ঘটনায় হাইওয়ে থানায় মামলা হয়েছে।