‘অপপ্রচারের’ প্রতিবাদে রূপগঞ্জে সভা

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম জাহাঙ্গীর মাস্টারসহ পরিষদের সদস্যদের একাংশ ও কর্মচারীদের বিরুদ্ধে ‘মিথ্যাচার’ ও ‘অপপ্রচারের’ প্রতিবাদে সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেলে দাউদপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

দাউদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম জাহাঙ্গীর মাস্টারের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন ইউপি সদস্য আলেয়া বেগম, সদস্য মনির হোসেন, রাজ্জাক শিকদার, আরিফুল হক সাগর, আয়নাল হোসেন, কেন্দ্রীয় হকার্স লীগের সাবেক যুগ্ম সম্পাদক কামাল হোসেন কমল, দাউদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আফাজ খাঁন, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আশিকুল ইসলাম  খোকন, আওয়ামী লীগ নেতা খায়রুল আলম নয়নসহ আরও অনেকে।

বক্তারা বলেন, কয়েকজন সদস্য ও অসাধু চক্রটি ইউনিয়ন এলাকায় বিভিন্ন উন্নয়ন কাজের অর্থ লুটেপুটে খেতে না পেরে বিপুল ভোটে বিজয়ী চেয়ারম্যানকে জনগণের সামনে হেয় করতে অপপ্রচার চালাচ্ছে।