ফরিদপুরে করোনায় দুইজনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় ফরিদপুরে করোনায় আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এই নিয়ে এ পর্যন্ত জেলায় করোনা মহামারিতে মোট প্রাণহানি হয়েছে ৫৪৭ জনের। এছাড়াও নতুন করে শনাক্ত হয়েছে ৯৪ জন।

ফরিদপুর জেলা সিভিল সার্জন ডাক্তার সিদ্দিকুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় দুইজনের প্রাণহানি হয়েছে।

তিনি বলেন, জেলায় পিসিআর ল্যাবে এবং উপজেলা পর্যায়ের র‌্যাপিড এন্টিজেন টেস্ট করানো হয়েছে ২৬৭ জনকে। এর মধ্যে করোনা রোগী নতুনভাবে শনাক্ত হয়েছে আরও ৯৪ জন, পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ৩৫.২০ শতাংশ।

এই নিয়ে জেলায় এ পর্যন্ত মোট মহামারি করোনা রোগী সংখ্যা দাঁড়ালো ২৪৩৫৯। সুস্থ হয়েছে ২৩ হাজার ০০৮ জন। আর প্রাণহানি হয়েছে জেলায় ৫৪৭ জনের।

ফরিদপুরের জেলা সিভিল সার্জন ডা. ছিদ্দীকুর রহমান জানিয়েছেন, গত কয়েক দিন ধরে প্রতিদিনই বাড়ছে করোনা রোগীর শনাক্তের হার।

আজকের দিন (মঙ্গলবার) পর্যন্ত হোম আইসোলেশনে রয়েছে ২১২ রোগী এবং হাসপাতালে ভর্তি রয়েছে আরও ৩৪ জন।