ইভান রেইটম্যান আর নেই

হলিউডের অন্যতম সফল পরিচালক ও প্রযোজক ইভান রেইটম্যান মারা গেছেন। তিনি ‘অ্যানিমেল হাউজ’ ও ‘গোস্টবাস্টারস’-এর মতো জনপ্রিয় চলচ্চিত্র তৈরি করেছিলেন। তার বয়স হয়েছিল ৭৫ বছর। গত ১২ ফেব্রুয়ারি ঘুমের মধ্যে মারা যান ইভান রেইটম্যান। তবে মৃত্যুর কারণ এখনো জানা যায়নি। খবরটি নিশ্চিত করেছে তার পরিবার। আশি ও নব্বই দশকের একাধিক জনপ্রিয় কমেডি চলচ্চিত্রের পেছনে ছিল ইভান রেইটম্যানের অবদান। তার ১৯৮৪-এর ‘গোস্টবাস্টারস’ ছিল বড় হিট। কয়েক দশক ধরে চলেছে এই ছবির ফ্র্যাঞ্চাইজি, যার মধ্যে গত বছরের ‘গোস্টবাস্টারস : আফটারলাইফ’ অন্যতম। এই ছবিটি তার ছেলে জেসন রেইটম্যান পরিচালনা করেছেন।