টাঙ্গাইলের ধনবাড়ীতে ছেলেকে মাদক সেবন থেকে ফেরাতে না পেরে অবশেষে পুলিশে ধরিয়ে দিলেন বাবা। গতকাল মঙ্গলবার দুপুরে মাদক সেবনের সময় নিজ বাসা থেকে তাকে আটক করে ধনবাড়ী থানার পুলিশ। আটক আবু বকর সিদ্দিক ওরফে মিন্টু (৩০) পৌর শহরের পূর্ব মিয়াপাড়া এলাকার আকবর আলীর ছেলে। পরে ভ্রাম্যমাণ আদালত মিন্টুকে ১০ মাসের কারাদ- ও ২ হাজার টাকা জরিমানা করে।
মিন্টুর বাবা আকবর আলী বলেন, দীর্ঘদিন থেকে ছেলে মাদকাসক্ত। কোনোভাবেই তাকে ফেরাতে পারছিলাম না। ওর কর্মকা-ে এলাকাবাসী অতিষ্ঠ। সে বাসার ভেতরে ও বিভিন্ন জায়গায় বন্ধু-বান্ধব নিয়ে মাদক সেবন করত। এলাকাবাসী প্রতিবাদ করলে হুমকি দিত।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসলাম হোসাইন জানান, নিজ ঘরে মাদক সেবনের সময় মিন্টুকে আটক করে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে ১০ মাসের কারাদ- ও ২ হাজার টাকা জরিমানা করা হয়।