রান পাহাড়ে চাপা দক্ষিণ আফ্রিকা

ক্রাইস্টচার্চ টেস্টের প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকাকে ৯৫ রানে গুটিয়ে দিয়ে তাদের ওপর ৪৮২ রানের পাহাড় চাপিয়েছে নিউজিল্যান্ড। দ্বিতীয় ইনিংস খেলতে নেমেও প্রোটিয়ারা পড়েছে বিপদে। ৩৪ রান তুলতেই হারিয়েছে ৩ উইকেট। ইনিংস পরাজয় এড়াতেই আরও ৩৫৩ রান চাই তাদের। কিউইদের হয়ে হেনরি নিকোলস সেঞ্চুরি করলেও ৪ রানের জন্য পারেননি উইকেটকিপার ব্যাটসম্যান টম ব্লান্ডেল। প্রথম ইনিংসে ৭ উইকেট শিকারি ম্যাট হেনরি খেলেছেন ৫৮ রানের হার না মানা ইনিংস। নিউজিল্যান্ডের ১১ নম্বর ব্যাটসম্যানের তৃতীয় ফিফটি এটি।