ইসলামি বা মহারাষ্ট্রীয় রীতিতে নয়, অভিনব কায়দায় বিয়ে ফারহান-শিবানীর!

সেজে উঠেছে জাভেদ আখতারের খণ্ডালার খামারবাড়ি। সেখানেই শনিবার বসছে ফারহান-শিবানীর বিয়ের আসর। চার বছর ধরে চুটিয়ে প্রেম করবার পর অবশেষে চারহাত একসঙ্গে হতে চলেছে এই তারকা জুটির।

ইতিমধ্যেই বিয়ের ভেন্যুতে পৌঁছাতে শুরু করেছেন অতিথিরা। বিগ ফ্যাট ওয়েডিং-এর বদলে একদম ঘরোয়া আয়োজনেই বিয়ে সারছেন দুজনে। দুজনের পরিবার ছাড়াও ঘনিষ্ঠ বন্ধুরা উপস্থিত থাকবে এই বিয়ের আসরে।

জাভেদ-শাবনার ‘শুকুন’-এ প্রবেশের পথে পাপারাজ্জিদের ক্যামেরায় লেন্সবন্দি হলেন শিবানী দান্ডেকরের বোন আনুশা। সাদা পোশাকে অপরূপা আনুশা। গাড়ির ভেতর থেকেই হাত নেড়ে সৌজন্য বিনিময় করেন তিনি। দিদির বিয়েতে হাতে মেহেন্দি লাগিয়েছেন আনুশা, তা রীতিমতো ফ্লন্ট করলেন এই সঞ্চালিকা।

শিবানী-ফারহানের বিয়েতে হাজির থাকবেন প্রযোজক রীতেশ সিদওয়ানিস রিয়া চক্রবর্তীরা। ফারহানের বোন পরিচালক জোয়া আখতারও হাজির থাকবেন এই বিয়ের অনুষ্ঠানে।

বিয়েতে কেমন সাজবেন শিবানী? তা নিয়ে এক্সাইটমেন্ট রয়েছে নেটিজেনদের। সেই সাজের ঝলক শেয়ার করেছেন কনে। লাল রঙা হিল জুতার ছবি পোস্ট করে। সঙ্গে রয়েছে বিশেষ বার্তা, ‘Let’s Do It’। বিয়ের জন্য কতটা এক্সাইটেড শিবানী নিজে, তা স্পষ্ট এই পোস্টে।

জানা গিয়েছে বিয়েতে খুব সাদা-মাটা ভাবেই সাজবেন বর-কনে। শিবানী-ফারহান অতিথিদের অনুরোধ করেছেন, চিরাচরিত জাঁকজমক ছেড়ে সাদা বা প্যাস্টেলের মতো হালকা রঙের পোশাকে সাজতে।

ইন্ডিয়া টুডের একটি রিপোর্টে দাবি করা হয়েছে, ইসলামি বা মহারাষ্ট্রীয় রীতিতে বিয়ে করছেন না শিবানী-ফারহান। কাছের মানুষদের সামনে একে অপরের কাছে শপথ জ্ঞাপন করে বিয়ে করবে ওরা। আর বিয়ের সেই শপথগুলো নিজেরাই লিখেছেন!