দীর্ঘসময় ধরে বার্সায় থাকতে চান ফ্রাঙ্কি ডি ইয়ং

সময়ের অন্যতম মিডফিল্ডারদের একজন ফ্রাঙ্কি ডি ইয়ং। তবে বার্সেলোনায় এখনো নিজের ভবিষ্যৎ নিয়ে খুব একটা নিশ্চিন্ত নন তিনি।

অবশ্য এই ডাচ তারকার চাওয়া, দীর্ঘসময় ধরে ক্যাম্প ন্যুয়ে থাকতে চান তিনি। কাতালান জায়ান্টদের হয়ে জিততে চান শিরোপা।

আয়াক্স ছেড়ে ২০১৯ সালে বার্সায় যোগ দেন ডি ইয়ং। কিন্তু কাতালোনিয়ানদের এখনো তেমন কোনো বড় শিরোপা এনে দিতে পারেননি ২৪ বছর বয়সী মিডফিল্ডার।

এদিকে পারফরম্যান্সের জায়গায় তো বটে, আর্থিকভাবেও সুবিধাজনক অবস্থানে নেই বার্সা। যার কারণে আর্থিক ফান্ড গড়তে ফ্রাঙ্কিকে বিক্রি করে দেওয়ার চিন্তাভাবনা করছে ক্যাম্প ন্যুর কর্মকর্তারা।

তবে বার্সা ছাড়তে চান না ডাচ তারকা। দ্য গার্ডিয়ানকে তিনি বলেন, ‘আমি খুবই ভালো আছি বার্সেলোনায়। ছোটবেলা থেকে আমি এখানেই খেলতে চেয়েছিলাম। আর সেই স্বপ্ন সত্যি হয়েছে।’

ডি ইয়ং আরও বলেন, ‘আগামী দুই বছরে আমি আরও অনেক শিরোপা জিততে চাই। আমি এখানে সুখে আছি এবং অনেক বছর এখানে থাকতে চাই।’