শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে পঞ্চগড়ের বোদা উপজেলায় প্রতিবন্ধীদের মাঝে বিনামূল্যে হুইলচেয়ার বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে উপজেলার পাথরাজ সরকারি কলেজের সাংস্কৃতিক মঞ্চে স্বেচ্ছাসেবী সংগঠন অঙ্কুর ফাউন্ডেশনের উদ্যোগে ২১ প্রতিবন্ধী ব্যক্তির মাঝে এসব হুইলচেয়ার বিতরণ করা হয়। বোদা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আলম টবি প্রধান অতিথি হিসেবে এসব হুইলচেয়ার বিতরণ করেন।