১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া বইমেলায় হাইজিন সুরক্ষা দিচ্ছে ডেটল ও হারপিক। এর অংশ হিসেবে ডেটল মেলার প্রবেশ পথেই সকল দর্শনার্থীর হাত স্যানিটাইজ করাসহ স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে বিভিন্ন পরামর্শ দিচ্ছে। এ ছাড়াও হারপিকের পক্ষ থেকে মেলা প্রাঙ্গণের সকল টয়লেট পরিষ্কার রাখার উদ্যোগও নেওয়া হয়েছে।
ব্যক্তিগত সুরক্ষার জন্য প্রবেশ পথের পাশাপাশি মেলা প্রাঙ্গণে কভিড-১৯ সুরক্ষা বুথ স্থাপন করা হয়েছে। যেখান থেকে গ্রাহকরা সাবান ও হ্যান্ড-স্যানিটাইজারের মতো প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারবেন। এ ছাড়াও সব টয়লেটে হ্যান্ডওয়াশ রক্ষণাবেক্ষণ নিশ্চিত করা হয়েছে।