লিটন-তামিম-মুশফিককে হারিয়ে বিপদে বাংলাদেশ

প্রথম ওভারেই বাংলাদেশের সংগ্রহ ১২ রান। ওপেনার-অধিনায়ক তামিম ইকবাল ফজলহক ফারুকিকে ব্যাক টু ব্যাক চার মেরে দারুণ কিছুর ইঙ্গিত দিয়েছিলেন।

কিন্তু নিজের দ্বিতীয় ওভার করতে এসেই প্রতিশোধ নিলেন এই আফগান পেসার। ওপেনার লিটন দাশকে (১) ফেরানোর এক বল পরেই তামিমকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন ফারুকি। পরের ওভারে তিনি এলডব্লিউর ফাঁদে ফেলেন উইকেটরক্ষক মুশফিকুর রহিমকে (৩)।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২১৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৪.১ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৮ রান করেছে বাংলাদেশ। ব্যাটিংয়ে আছেন সাকিব আল হাসান (১) ও ইয়াসির আলী (০)।

জয়ের জন্য টাইগারদের আরও ১৯৮ রান দরকার। এর আগে চট্টগ্রামে সিরিজের প্রথম ওয়ানডেতে টস জিতে ব্যাটিংয়ে নেমে ৪৯.১ ওভারে ২১৫ রানে অলআউট হয় আফগানিস্তান।