ইউক্রেনে হামলার জেরে চ্যাম্পিয়নস লিগ ফাইনালের আয়োজকের মর্যাদা হারাল রাশিয়া। ম্যাচটি এখন ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিত হবে।
ইউরোপিয়ান ক্লাব ফুটবলের সবচেয়ে মর্যাদার এই আসরের ফাইনালে ২৮ মে সেন্ট পিটার্সবার্গ স্টেডিয়ামে হওয়ার কথা ছিল। কিন্তু ইউক্রেনে রাশিয়ার হামলার পর ফাইনাল ম্যাচটি সরিয়ে নেওয়ার দাবি উঠে।
ইউরোপিয়ান পার্লামেন্টের সদস্যদের চাপে শুক্রবারই উয়েফা জরুরি মিটিংয়ে বসে। এরপর নিশ্চিত করা হয়, চ্যাম্পিয়নস লিগ ফাইনাল প্যারিসের জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
উয়েফা জানিয়েছে, পরবর্তী ঘোষণা পর্যন্ত ইউক্রেন এবং রাশিয়ার জাতীয় দল এবং ক্লাবগুলো নিজেদের ম্যাচ খেলবে নিরপেক্ষ কোনো মাঠে।