বান্দরবানের রোয়াংছড়ি মংসিংশৈ মারমা (৪০) নামে জনসংহতি সমিতির (জেএসএস) সাবেক এক কর্মীকে তার ছেলের সামনেই গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা।
শনিবার দুপুর উপজেলার নোয়াপাড়ায় দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, দুপুরে একটি চায়ের দোকানের সামনে মংসিংশৈ তার ছেলেকে নিয়ে দাঁড়িয়ে ছিলেন। এ সময় পাঁচজন সন্ত্রাসী এসে গুলি করে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
মংসিংশৈ জেএসএস এর সাবেক কর্মী ছিলেন। পাহাড়ের কোন সশস্ত্র সংগঠন এ সন্ত্রাসী হামলা চালিয়েছে সেটা নিশ্চিত হতে পারেনি পুলিশ।
এদিকে রোয়াংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মান্নান জানান, ঘটনাস্থল থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়েছে। কারা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সেটি খতিয়ে দেখা হচ্ছে।