প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগে জয়রথে রয়েছে বসুন্ধরা কিংস।
সোমবার বসুন্ধরা কিংস অ্যারেনায় শেখ রাসেল ক্রীড়া চক্রকে ১-০ গোলে হারিয়েছে তারা। স্পট কিক থেকে একমাত্র গোলটি করেন রবসন দি সিলভা রবিনিয়ো। যদিও পেনাল্টি নিয়ে আপত্তি ছিল শেখ রাসেলের।
স্বাধীনতা ক্রীড়া সংঘের বিপক্ষে হেরে লিগ শুরুর পর টানা পাঁচ জয় পেল বসুন্ধরা। ছয় ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে ফিরেছে তারা। ৫ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে শেখ রাসেল।
দিনের আরেক ম্যাচে মুখোমুখি হয়েছিল শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও মোহামেডান স্পোর্টিং ক্লাব। মুন্সিগঞ্জের শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে: মতিউর রহমান স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটি ১-১ ড্র হয়েছে।
সলোমন কিং শেখ জামালকে এগিয়ে নেওয়ার পর মোহামেডানকে সমতা এনে দেন সুলেমানে দিয়াবাতে।
ছয় ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে শেখ জামাল। ৯ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে মোহামেডান।