৭ ট্যানারির বিদ্যুৎ পানি বিচ্ছিন্নসহ কার্যক্রম বন্ধ

উচ্চ আদালতের নির্দেশনা না মানায় সাভারে বিসিক চামড়া শিল্পনগরীতে (ট্যানারি) অভিযান পরিচালনা করে সাত ট্যানারির বিদ্যুৎ-পানির লাইন বিচ্ছিন্ন করে দিয়েছে এবং একই সঙ্গে কার্যক্রম বন্ধ করেছে পরিবেশ অধিদপ্তর।

গতকাল মঙ্গলবার দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আলী রাজিব মাহমুদ মিঠুন। ট্যানারিগুলো হলো মেসার্স সিটি লেদার, ইউসুফ ব্রাদার্স টেনারিজ প্রাইভেট লিমিটেড, মেসার্স সাথী লেদার লিমিটেড, গ্রেট ইস্টার্ন ট্যানারি প্রাইভেট লিমিটেড, বাংলা ট্যান লেদার প্রোডাক্টস লিমিটেড, ফেনী লেদার লিমিটেড ও মেসার্স পূবালী ট্যানারি লিমিটেড।