টাকা দিবসে দুদিনব্যাপী আয়োজন কালেক্টারের

টাকা দিবসকে ঘিরে দুদিনব্যাপী উৎসবের আয়োজন করেছে দেশের প্রথম ব্যাংকনোট ও মুদ্রাবিষয়ক পত্রিকা কালেক্টার। আগামীকাল শুক্র ও শনিবার ঢাকার ফার্মগেটে ৬৮, কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউতে এ দিবস উদযাপন উপলক্ষে সংগ্রাহক মহাসমাবেশ (৫০তম), মেগা অকশন ও পুরস্কার বিতরণীসহ নানা আয়োজন করতে যাচ্ছে পত্রিকাটি।

গতকাল বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে কালেক্টার জানায়, তারাই প্রথম ২০২১ সালের ৪ মার্চ টাকা দিবস পালনের উদ্যোগ নেয়। চলতি বছরে কাগজি টাকা প্রচলনের সুবর্ণজয়ন্তীকে (১৯৭২-২০২২) সামনে রেখে ব্যাপক উদ্দীপনার সঙ্গে দিবসটি পালনের লক্ষ্য রয়েছে পত্রিকাটির।