এবার ইউক্রেনের দিকে এগিয়ে আসছে রুশ যুদ্ধজাহাজের বহর

ইউক্রেনর রাজধানী কিয়েভ এবং দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভ দখলের জন্য লড়াই চালিয়ে যাচ্ছে রাশিয়া। খেরসান শহর ইতিমধ্যেই রুশ বাহিনীর দখলে চলে গিয়েছে। কিন্তু রাজধানী কিয়েভ এবং খারকিভ শহরে যেমন চরম প্রতিরোধের মুখে পড়তে হচ্ছে রুশ বাহিনীকে, তেমনই দুই বন্দর শহর ওডেশা এবং মারিউপলও দখল করতে পারেনি তারা।

স্থলপথে ওই দুই বন্দর শহরে ঢুকতে না পারায় এবার জলপথে হামলা চালানোর পুরোদমে প্রস্তুতি নিয়ে ফেলল রাশিয়া। বৃহস্পতিবার মার্কিন প্রশাসনের এক কর্মকর্তা দাবি করেছেন, রাশিয়ার বেশ কয়েকটি যুদ্ধজাহাজ ক্রিমিয়া থেকে ওডেশার দিকে এগোচ্ছে। বৃহস্পতিবারই ওই যুদ্ধজাহাজ থেকে বন্দর শহরে হামলা চালাতে পারে রুশ সেনারা।

ইউক্রেনের তৃতীয় বৃহত্তম শহর ওডেশা। ওই দেশের সবচেয়ে বড় বন্দর শহরও বটে। ইউক্রেনের অর্থনীতির অন্যতম মেরুদণ্ড এই শহর। সোভিয়েত আমলেও এই বন্দর ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। বৃহস্পতিবারই ইউক্রেনের অন্যতম বন্দর শহর খেরসান দখল করেছে রুশ সেনারা। ওডেশা দখল এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা বলেই মনে করা হচ্ছে। যদিও রুশ হামলার পুরোপুরি জবাব দিতে প্রস্তুত এই শহর। এমনটাই দাবি করেছেন শহরের মেয়র গেনাডি ট্রুখানভ।

আরও খবর...

যে চার পরিস্থিতিতে পারমাণবিক বোমা হামলা চালাবে রাশিয়া

যুদ্ধ আরও জোরদার করার আহ্বান জানালেন জেলেনস্কি

আরও বেপরোয়া হয়ে উঠতে পারেন পুতিন

রাশিয়ান বিমান বাহিনীর কী হল? বাড়ছে রহস্য!

ইউক্রেনে রক্তপাত অবিলম্বে বন্ধের আহ্বান জানালো যুক্তরাষ্ট্র

ইউক্রেনে রুশ আগ্রাসনের প্রথম ৭ দিনে যা ঘটেছে

কিয়েভের বাসিন্দাদের চলে যেতে বলছে রাশিয়া

থমকে গেছে রুশ সেনা বহর, দাবি যুক্তরাষ্ট্রের

তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে যে হুঁশিয়ারি দিলেন রুশ পররাষ্ট্রমন্ত্রী

রাশিয়াকে যে পরামর্শ দিল চীন

ইউক্রেনের পর মলদোভায় হামলা চালাবে রাশিয়া?