রাশিয়ান দখলদারদের বিরুদ্ধে যুদ্ধ আরও জোরদার করতে নিজ দেশের নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছেন ইউক্রেনে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
বুধবার রাতে জাতির উদ্দেশে দেওয়া এক ভিডিও ভাষণে তিনি এই আহ্বান জানান। এসময় তিনি এও বলেছেন যে, আমরা তাদের থামিয়ে দিয়েছি।
ফেসবুকে ভাইরাল হওয়া ওই ভাষণে ইউক্রেন প্রেসিডেন্ট বলেন, আমরা এমন একটি জাতি যারা এক সপ্তাহে শত্রুর পরিকল্পনা ভেস্তে দিয়েছি। আমরা তাদের থামিয়ে দিয়েছি।
তিনি বলেন, প্রতিটি দখলদার জেনে রেখ, ইউক্রেনীয়দের কাছ থেকে তোমরা সমুচিত জবাব পাবে।
জেলেনস্কি বলেন, রাশিয়ার যেসব সেনা আটক করা হয়েছে তারা আসলে ‘জানেই না তারা কেন এখানে এসেছে’ এবং শত্রুপক্ষের সেনারা ‘রাশিয়ায় পালিয়ে যাচ্ছে’।
কোনোটপ, বাশটাঙ্কা, এনারগোদার, মেলিটোপোল শহরের বেসামরিক লোকজনকেও ধন্যবাদ জানিয়েছেন জেলেনস্কি। কারণ তারা রুশ সেনাদের পথ বন্ধ করে দিয়েছে।
তিনি বলেন, আমি সম্প্রতি নরওয়ে, ইসরায়েল, কাজখাস্তান, কাতার, কানানা, পোল্যান্ড এবং ইউরোপীয় কাউন্সিলের নেতাদের সঙ্গে কথা বলেছি।
ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, ইউক্রেনে রুশ সেনারা ‘বিভ্রান্ত শিশু’ যারা মস্কোর নেতাদের দ্বারা ব্যবহৃত হচ্ছেন।
আরও খবর...
আরও বেপরোয়া হয়ে উঠতে পারেন পুতিন
রাশিয়ান বিমান বাহিনীর কী হল? বাড়ছে রহস্য!
ইউক্রেনে রক্তপাত অবিলম্বে বন্ধের আহ্বান জানালো যুক্তরাষ্ট্র
ইউক্রেনে রুশ আগ্রাসনের প্রথম ৭ দিনে যা ঘটেছে
কিয়েভের বাসিন্দাদের চলে যেতে বলছে রাশিয়া
থমকে গেছে রুশ সেনা বহর, দাবি যুক্তরাষ্ট্রের
তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে যে হুঁশিয়ারি দিলেন রুশ পররাষ্ট্রমন্ত্রী
