জমিতে লবণ পানি তোলা বন্ধসহ চার দফা দাবি

খুলনার পাইকগাছা উপজেলার দেলুটি ইউনিয়নের ২০ ২০/ নম্বর পোল্ডারে লবণ পানির চিংড়িঘের বন্ধ করে কৃষি চাষাবাদে ফিরে আসাসহ চার দফা দাবিতে মানববন্ধন জেলা প্রশাসকের দপ্তরে স্মারকলিপি প্রদান করেছেন এলাকার মানুষ। গতকাল বৃহস্পতিবার দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত নগরীর প্রাণকেন্দ্র পিকচার প্যালেস মোড়ে ঘণ্টাব্যাপী মানববন্ধন শেষে স্মারকলিপি প্রদান করা হয়।