ডিজিটাল নিরাপত্তা আইনে মামলায় আইনজীবী গ্রেপ্তার

ফরিদপুরের ভাঙ্গায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা ও ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সনকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকে একটি ব্যঙ্গ ভিডিও শেয়ার করায় শাহনেওয়াজ হাসান নামে এক আইনজীবীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে কোর্টপাড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। অ্যাডভোকেট শাহনেওয়াজ হাসান উপজেলা আলগী ইউনিয়নের সোনাখোলা গ্রামের রাজ্জাক মোল্লার ছেলে এবং ভাঙ্গা  মুন্সেফ কোর্টের আইনজীবী।

পুলিশ সূত্রে জানা যায়, অ্যাডভোকেট শাহনেওয়াজ হাসান তার ফেইসবুক আইডি থেকে আপত্তিকর মন্তব্য করে একটি ভিডিও শেয়ার করেছে। এ ঘটনায় কোর্টপাড়ের বাসিন্দা মেহেদী পারভেজ বাদী হয়ে অ্যাডভোকেট শাহনেওয়াজ হাসানকে আসামি করে ভাঙ্গা থানায় একটি মামলা করেন।