ইমামের পর সেঞ্চুরি আজহারেরও

ইমাম-উল-হকের পর রাওয়ালপিন্ডি টেস্টে সেঞ্চুরি করেছেন আজহার আলি। তার ১৯তম সেঞ্চুরির ইনিংসটি শেষ হয়েছে ১৮৫ রানে। প্রথম টেস্ট সেঞ্চুরির স্বাদ নেওয়া ইমাম আউট হন ১৫৭ রানে। দ্বিতীয় উইকেটে তাদের ২০৮ রানের জুটির ওপর ভর করেই পাকিস্তান প্রথম ইনিংসে তুলেছে ৪ উইকেটে ৪৭৬ রান। ১৬২ ওভার বল করা অস্ট্রেলিয়ার হয়ে একটি করে উইকেট নেন কামিন্স, লায়ন ও লাবুশেন। ৩৬ রান করা বাবর আজম হয়েছেন রানআউট। জবাবে ১ ওভারে ৫ রান তুলে দ্বিতীয় দিন শেষ করে অস্ট্রেলিয়া। ইন্টারনেট