নওগাঁয় বর্ণাঢ্য আয়োজনে দেশ রূপান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

দৈনিক দেশ রূপান্তরের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নওগাঁয় র‌্যালি, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকাল সাড়ে ১০টায় শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকা থেকে র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে আলোচনা সভা শেষে কেক কাটা হয়।

দৈনিক দেশ রূপান্তর পত্রিকার জেলা প্রতিনিধি পারভেজ রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, পত্রিকা এজেন্ট, পত্রিকা বিক্রেতাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, দৈনিক দেশ রূপান্তর পত্রিকা দায়িত্বশীলতার সঙ্গে সত্য সংবাদ প্রকাশ করে পাঠকের আস্থা অর্জন করেছে। মাত্র ৩ বছরে দেশ রূপান্তর দেশের শীর্ষস্থানীয় সংবাদপত্রের কাতারে পৌঁছেছে। এ সময় তার দেশ রূপান্তর পত্রিকার সাফল্য কামনা করেন। সভা শেষে অতিথিরা কেক কাটেন।