‘প্রতিকূলতার মধ্যেও সাহসিকতা দেখিয়েছে দেশ রূপান্তর’

কুমিল্লায় দৈনিক দেশ রূপান্তরের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।

রবিবার সকালে কুমিল্লা প্রেসক্লাবে কেক কেটে তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালন করে কুমিল্লার সাংবাদিকেরা। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, প্রতিষ্ঠার পর থেকেই সাহসিকতার সঙ্গে দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে দেশ রূপান্তর। অনেক প্রতিকূলতার মধ্যে দুর্নীতি ও অন্যায়-অপরাধের তথ্য তুলে ধরেছে।

কুমিল্লায় দৈনিক দেশ রূপান্তর পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা প্রেসক্লাবের আহ্বায়ক  নীতিশ সাহা। সভাপতিত্ব করেন দৈনিক দেশ রূপান্তরের স্টাফ রিপোর্টার দেলোয়ার হোসেন জাকির।

বিশেষ অতিথি ছিলেন- কুমিল্লা রিপোর্টার্স ইউনিটির সভাপতি ওমর ফারুকী তাপস, দৈনিক আমাদের সময় কুমিল্লার স্টাফ রিপোর্টার সাঈদ মাহমুদ পারভেজ, দৈনিক ইনকিলাবের কুমিল্লা স্টাফ রিপোর্টার সাদিক হোসেন মামুন, দৈনিক যুগান্তরে কুমিল্লা ব্যুরো প্রতিনিধি আবুল খায়ের, মাইটিভি কুমিল্লার প্রতিনিধি আবু মুসা, স্পাইসি টিভির কুমিল্লার প্রতিনিধি খালেদ সাইফুল্লাহ।

আরও উপস্থিত ছিলেন, দৈনিক দেশ রূপান্তরের চৌদ্দগ্রাম প্রতিনিধি মনোয়ার হোসেন, দৈনিক দেশ টিভির কুমিল্লার প্রতিনিধি ফিরোজ মিয়া, দৈনিক দেশ প্রতিক্ষণ কুমিল্লার স্টাফ রিপোর্টার মনির হোসেন, দৈনিক আজকের জীবন কুমিল্লার প্রতিনিধি নেকবর হোসেন, নিউজ বাংলার কুমিল্লার প্রতিনিধি মাহফুজ নান্টু, ফটোসাংবাদিক এন কে রিপন, দৈনিক সকালের সময় কুমিল্লার প্রতিনিধি আমেনা বেগম শিউলী, সাংবাদিক ফারুক আজম, রাজিব সাহা, রানা, জুয়েল মজুমদার, ফেরদৈৗস মাহমুদ মিটু,শাহিন আলম প্রমুখ।