শরীয়তপুরে দেশ রূপান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

নানা আয়োজনের মধ্য দিয়ে শরীয়তপুরে দৈনিক দেশ রূপান্তরের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করা হয়েছে।

রবিবার দুপুর ১২টায় সদর উপজেলা সংলগ্ন দেশ রূপান্তর পত্রিকা অফিসে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করা হয়।

এর আগে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়ে শরীয়তপুর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

অনুষ্ঠানে দৈনিক দেশ রূপান্তর পত্রিকার শরীয়তপুর প্রতিনিধি মো. ছগির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. হারুন অর রশিদ। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনদীপ ঘরাই।

এ ছাড়া চ্যানেল আইর এসএম মুজিবুর রহমান, দৈনিক মানবজমিনের শেখ খলিলুর রহমান, শরীয়তপুর ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ও এটিএন বাংলা, দৈনিক বাংলাদেশ প্রতিদিনের রোকনুজ্জামান পারভেজ, সাধারণ সম্পাদক ও বাংলাভিশনের শহীদুজ্জামান খান, প্রথম আলোর সত্যজিৎ ঘোষ, ডিবিসির বিএম ইশ্রাফিল, ইনডিপেনডেন্ট টিভির নুরুল আমিন রবিন, মোহনা টিভির মাহবুব আলম, দৈনিক নয়াদিগন্তর বোরহান উদ্দিন রাব্বানী, আরটিভির মো. ইব্রাহীম হোসাইন, দীপ্ত টিভির রাজিব হোসেন রাজন, বাংলা টিভির নয়ন দাস, দৈনিক কালের কণ্ঠের শরীফুল আলম ইমন, ডেইলি স্টারের জাহিদ হাসান, ঢাকা পোস্টের মেহেদী হাসান শিহাব, গ্লোবাল টিভির এস.এম শাকিল প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি প্রফেসর মো. হারুন অর রশিদ তার বক্তব্যে বলেন, দৈনিক দেশ রূপান্তর নিরপেক্ষ সংবাদ প্রকাশের মাধ্যমে অনিয়ম তুলে ধরে সমাজ কল্যাণে কাজ করবে। দৈনিক দেশ রূপান্তর প্রিন্ট মিডিয়া জগতে একটি স্থান করে নিয়েছে। সত্য প্রকাশের মাধ্যমে জায়গাটি ধরে রাখবে।

দৈনিক রূপান্তরকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে চ্যানেল আইর এস.এম মুজিবুর রহমান ও ডিবিসি’র বিএম ইশ্রাফিল বলেন, পত্রিকাটি এখন গণমানুষের আস্থায় পরিণত হয়েছে। আশা করি ভবিষ্যতেও গণমানুষের আস্থার প্রতীক হয়ে থাকবে পত্রিকাটি।