সাফল্যের তৃতীয় বছর পেরিয়ে চতুর্থ বছরে পা রেখেছে দায়িত্বশীলদের দৈনিক দেশ রূপান্তর। এ উপলক্ষে ফেনীতে বর্ণাঢ্য আয়োজনে পালিত হলো দেশের বহুল প্রচারিত বাংলা দৈনিক দেশ রূপান্তর পত্রিকার তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী।
দিবসটি উপলক্ষে রবিবার বিকেলে ফেনী রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে কেক কাটা, আলোচনা সভার আয়োজন করা হয়।
দেশ রূপান্তরের ফেনী প্রতিনিধি মো. শফি উল্লাহ রিপন ও এটিএন নিউজ ফেনী প্রতিনিধি দিদারুল আলমের সঞ্চালনায় প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু সালেহ মাহমুদুল হাসান।
ফেনী রিপোর্টার্স ইউনিটি সভাপতি শাহাদাত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেব উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার বদরুল আলম মোল্লা, ফেনী সদর উপজেলা চেয়ারম্যান শুষেন চন্দ্র শীল, সোনাগাজী উপজেলা চেয়ারম্যান জহির উদ্দিন মাহমুদ লিপ্টন।
আলোচনা সভায় বক্তারা বলেন, সত্য, বস্তুনিষ্ঠ ও অনুসন্ধানী সংবাদ প্রকাশের মাধ্যমে স্বল্পসময়ে দেশব্যাপী ব্যাপক পরিচিতি লাভ করেছে দায়িত্বশীলদের দেশ রূপান্তর। দেশের পরিবর্তন, উন্নয়ন, প্রগতি, অগ্রগতি তুলে ধরতে দেশ রূপান্তরের সঙ্গে সংশ্লিষ্টদের সৃজনশীলতা, সৃষ্টিশীলতা এবং দেশের সার্বিক বিষয়ে দায়িত্বশীলদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার মাধ্যমেই স্বল্পসময়ে তাদের ব্যাপক জনপ্রিয়তা তৈরি করেছে। দেশের বিকাশমান গণমাধ্যম শিল্পের মধ্যে মানুষকে সঠিক তথ্য দিয়ে সম্পৃক্ত করার মধ্য দিয়ে দেশের অগ্রগতিতে ভূমিকাও রাখছে দেশ রূপান্তর।
বক্তারা আরও বলেন, শুরু থেকেই দৈনিক দেশ রূপান্তর দুর্নীতি, অনিয়ম, অন্যায়, সাম্প্রদায়িকতা, ধর্মীয় উগ্রবাদ, জঙ্গিবাদ প্রভৃতির বিরুদ্ধে সোচ্চার হয়ে ওঠে। ভবিষ্যতে এ ধারা অব্যাহত থাকবে।
দেশ রূপান্তর প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে উপস্থিত থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন- দৈনিক প্রথম আলো নিজস্ব প্রতিবেদক আবু তাহের, দৈনিক জনকণ্ঠ ও এনটিভি ফেনী প্রতিনিধি ওসমান হারুন মাহমুদ দুলাল, ডেইলি অবজারভার ও ডিবিসি ফেনী প্রতিনিধি আবু তাহের ভূঁইয়া, দৈনিক ফেনী সম্পাদক আরিফুল আমিন রিজভী, দৈনিক ভোরের কাগজ ফেনী প্রতিনিধি শুকদেবনাথ তপন, দৈনিক যুগান্তর স্টাফ রিপোর্টার যতন মজুমদার, দৈনিক স্টার লাইন সহযোগী সম্পাদক জসিম মাহমুদ, সময় টিভি স্টাফ রিপোর্টার আতিয়ার সজল, যমুনা টিভি ও আমাদের সময় ফেনী প্রতিনিধি আরিফুর রহমান, এস এ টিভি ও আজকের পত্রিকার মাইনুল রাসেল, সাপ্তাহিক স্বদেশপত্র সম্পাদক এনএন জীবন ও কাজিরবাগ ইউনিয়ন চেয়ারম্যান বুলবুল আহমেদ সোহাগ প্রমুখ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, দৈনিক সংগ্রাম ফেনী প্রতিনিধি আবদুর রহীম, দৈনিক বণিকবার্তা ও জাগো নিউজ ফেনী প্রতিনিধি নুর উল্লাহ কায়সার, দি ফাইনেন্সসিয়াল এক্সপ্রেস ও দিনকাল ফেনী প্রতিনিধি মফিজুর রহমান, দৈনিক আলেকিত বাংলাদেশ ফেনী প্রতিনিধি জহিরুল হক মিলন, দৈনিক স্বদেশ কণ্ঠ সম্পাদক নুর তানজিলা রহমান, সংবাদ সারাবেলা ফেনী প্রতিনিধি ইউসুফ আলী, সাপ্তাহিক হকার্স সম্পাদক তারেকুল ইসলাম মজুমদার, অজেয়বাংলা নির্বাহী সম্পাদক শাহজালাল ভূঁইয়া, গ্লোবাল টিভি ফেনী প্রতিনিধি রফিকুল ইসলাম, সাপ্তাহিক আলোকিত ফেনী বার্তা সম্পাদক বকুল আক্তার দরিয়া, দৈনিক ফেনী নিজস্ব প্রতিবেদক সাহাব উদ্দিন, দৈনিক স্টার লাইন স্টাফ রিপোর্টার আজিজ আল ফয়সাল, দৈনিক আলোকিত প্রতিদিন ফেনী প্রতিনিধি সাইফুল ইসলাম, অনলাইন ডেইলি ফেনী সম্পাদক শরিয়ত উল্লাহ রিফাত, আলোকিত সকাল সোনাগাজী প্রতিনিধি আল মামুন, ভোরের দর্পণ ফেনী প্রতিনিধি হাবীব মিয়াজী, প্রধান শিক্ষক আমির হোসেন।
এ সময় বক্তারা দেশ রূপান্তরের সার্বিক সফলতা কামনা করেন।