সাকিব আল হাসান নেতৃত্ব দিয়েছেন গতবার। গাজী গ্রুপ থেকে জাতীয় টি-টুয়েন্টি দলের অধিনায়ক মাহমুদউল্লাহ এসেছিলেন। কিন্তু আসন্ন প্রিমিয়ার লিগে মোহামেডানকে নেতৃত্ব দেবেন আবাহনী থেকে আসা মুশফিকুর রহিম। গতকাল রাজধানীর একটি হোটেলে দলটির জার্সি উন্মোচন অনুষ্ঠানে ক্লাবের পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়।
মুশফিক, সাকিব এবং রিয়াদ যখন দক্ষিণ আফ্রিকায় থাকবেন, তখন দলের নেতৃত্ব দেবেন শুভাগত হোম। সাংবাদিকদের সঙ্গে আলাপে এ কথা জানিয়েছেন মুশফিক। তিনি নিজে বলেন, ‘অনেক ভেবেচিন্তে আমাদের সঙ্গে কথা বলেই এবার দল সাজানো হয়েছে। আশা করছি আমরা এবার মোহামেডানকে শিরোপা উপহার দিতে পারব। সাকিব বলেছেন, ইনশাআল্লাহ ভালো কিছু করার চেষ্টা করব।’ ১৫ মার্চ শুরু ডিপিএলে সাদাকালো শিবিরে সাকিব-মুশফিক-রিয়াদ ছাড়াও আছেন সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদরা।