খুলনায় দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত

খুলনা মহানগরীর রায়েরমহল হামিদনগর স্লুইচ গেট এলাকায় দুর্বৃত্তদের গুলিতে রাজু শেখ (৪০) নামের এক যুবক নিহত হয়েছেন।

সোমবার সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।

নিহত রাজু শেখ ওরফে রাজা (৪০) রায়েরমহল হামিদনগর স্লুইচগেট এলাকার তোরাপ শেখের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, নগরীর হরিনটানা থানাধীন হামিদ নগর সেভ ব্যাংকিং ওয়াটারের সামনে মো. রাজা শেখকে (৪১) অজ্ঞাত দুর্বৃত্তরা গুলি করে পালিয়ে যায়। তাকে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে হরিণটানা থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

কে বা কারা কি উদ্দেশ্যে তাকে গুলি করেছে আইনশৃঙ্খলা বাহিনী তা জানার চেষ্টা করছে। ঘটনাস্থলে কেএমপির ঊর্ধ্বতন কর্মকর্তা পরিদর্শন করেছেন।

হরিণটানা অফিসার ইনচার্জ (ওসি) মো. এমদাদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযান চলছে। পরে বিস্তারিত জানানো হবে।