নির্ভার লিভারপুল চাপে বায়ার্ন

চ্যাম্পিয়নস লিগে কোয়ার্টার ফাইনালে ওঠার মিশনে আজ অ্যানফিল্ডে লিভারপুল মুখোমুখি ইন্তার মিলানের। অপর ম্যাচে ঘরের মাঠে বায়ার্ন মিউনিখ খেলবে এফসি সালজবুর্গের বিপক্ষে। দুই গোলে এগিয়ে থাকায় লিভারপুলের পথ তুলনামূলক সহজ। ড্র করলেও তারা উঠে যাবে শেষ আটে। কিন্তু বায়ার্ন -সালজবুর্গ প্রথম লেগ ড্র হওয়ায় নিষ্পত্তিতে জয় চাই যেকোনো দলের। এবার অ্যাওয়ে গোলের সুবিধা না থাকায় আজকের ম্যাচে যারা জিতবে উঠে যাবে কোয়ার্টারে।

অস্ট্রীয় ক্লাবের মাঠে প্রথম লেগে নামের প্রতি সুবিচার করতে পারেনি বায়ার্ন। জার্মান লিগে শীর্ষে থাকলেও আগের মতো আধিপত্য দেখাতে পারছে না। সবশেষ ম্যাচে লেভারকুসেনের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে। তার আগের ম্যাচে ফ্রাঙ্কফুর্টকে হারিয়েছে মাত্র এক গোলে। তাই শঙ্কা থেকেই যাচ্ছে বায়ার্ন শেষ আটে জায়গা পাবে তো? সবশেষ দশ চ্যাম্পিয়নস লিগের নয়টিতে কোয়ার্টারে খেলা শেষবার প্রি-কোয়ার্টার থেকে বিদায় নিয়েছিলে ২০১৮-১৯ মৌসুমে।