দুর্ভাবনা শেষ হবে মেষের, ব্যবসায়ে অধিক মুনাফা হবে কন্যার

মেষ : এবার আপনার দাম্পত্য জীবনের ভুল বোঝাবুঝির অবসান হবে। স্ত্রীর নিকট আত্মীয় এ বিষয়ে বিশেষ ভূমিকা পালন করবে। দুর্ভাবনা শেষ হবে।

বৃষ : বাক্স-পেঁটরা গুছিয়ে ছেলেমেয়েসহ পরিবারের সবাইকে নিয়ে গ্রামের বাড়ি রওনা দিন। স্থলপথের চেয়ে নৌপথে ভ্রমণ আনন্দদায়ক হবে।

মিথুন : এ-সপ্তাহটা জাতকের জন্য খুবই ভালো। যে কাজেই হাত দেবেন সফল হওয়ার সম্ভাবনা রয়েছে। সহসা আর্থিকভাবে লাভবান হবেন।

কর্কট : বর্তমান সময়টা একটু কণ্টকময়। কোনো ঝামেলায় জড়িয়ে ঋণগ্রস্ত হবেন। তাই ঝুট-ঝামেলায় জড়াবেন না, সাবধানে থাকবেন।

সিংহ : অবিশ্বাস্য হলেও সত্য, কোনো শারীরিক নিপীড়ন অলৌকিকভাবে আপনার ভাগ্য পরিবর্তনে সহায়ক হবে। দলের মাঝে গুরুত্বপূর্ণ পদ পাবেন।

কন্যা : প্রণয় ও ব্যবসা ক্ষেত্রে আপনার মনের মতো ফল পাবেন। প্রেমিকা আরও মোহনীয় রূপে ধরা দেবে। ব্যবসায়ে অধিক মুনাফা হবেই।  

তুলা : প্রেমের ক্ষেত্রে বিরক্তিকর তৃতীয় পক্ষ অর্থাৎ অযাচিত রমণীটি সরে দাঁড়াবে। ফলে আপনার প্রেমিকাকে পেতে আর কোনো বাধা রইল না।

বৃশ্চিক : পরকীয়া প্রেমে না জড়ানোই ভালো। লালসা ভুল পথে চালিত করতে পারে। এত দিনের অর্জন মুহূর্তে ধূলিসাৎ হতে পারে। সিদ্ধান্ত আপনার।      

ধনু : অযথা ভুল বোঝাবুঝির কারণে ব্যবসায়ী পার্টনারদের মাঝে দূরত্ব সৃষ্টি হবে। অচিরেই ভুলের শেষ হবে ও ব্যবসা আবার গতি ফিরে পাবে।

মকর : যুবক ভায়েরা একটু সাবধানতা অবলম্বন করবেন। জায়গা জমি বা নারীঘটিত কোনো ঝামেলায় প্লিজ জড়াবেন না, অঙ্গহানির যোগ রয়েছে।

কুম্ভ : স্বামী-স্ত্রী বা হবু স্ত্রী এ-সপ্তাহে কোনো প্রকার অ্যাডভেঞ্চারের চেষ্টা করবেন না। প্রয়োজনে স্বাভাবিক নিয়মে প্রাকৃতিকরূপে মিলনে অংশ নিন।     

মীন : আর দুশ্চিন্তা নেই, প্রবাসী আত্মীয় টাকা পাঠাবেন। কেবল জমি কেনার সময় তহসিল অফিসে নিজে থেকে সব পর্চা, এসএ খতিয়ান যাচাই করবেন।