বিএফএসএ-এফআইসিসিআই মতবিনিময় সভা

বিএফএসএ সম্মেলন কক্ষে গত বুধবার বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের (বিএফএসএ) সঙ্গে ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফআইসিসিআই) প্রতিনিধিদলের মতবিনিময় সভা হয়। সভায় বিএফএসএ চেয়ারম্যান মো. আবদুল কাইউম সরকার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এফআইসিসিআই-এর নির্বাহী পরিচালক টি আই এম নুরুল কবির বিএফএসএ’র বসবাস তাদের অন্তঃকরণে বলে অভিহিত করে বলেন, বিভিন্ন সমস্যা সমাধান করার লক্ষ্যে যৌথভাবে কাজ করার জন্য তাদের দরজা সবসময় খোলা। এতে আরও উপস্থিত ছিলেন বিএফএসএ’র সদস্য শাহনওয়াজ দিলরুবা খান ও প্রফেসর ড. আব্দুল আলীম, পেপসিকো বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর দেবাশীষ দেব, কোকাকোলা বাংলাদেশ লিমিটেডের এমডি টুং টা ডুই প্রমুখ। বিজ্ঞপ্তি