মোটরস্পোর্টসের আন্তর্জাতিক ইভেন্টে বাংলাদেশের প্রথম রেসার হিসাবে সেরা হয়েছেন অভিক আনোয়ার।
সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে হওয়া এনজিকে প্রো কার চ্যাম্পিয়নশিপে ক্যাটাগরি-৮৬ ইভেন্টে প্রথম হয়েছেন তিনি।
বাংলাদেশ মোটোরস্পোর্টস দলের হয়ে অংশ নেন অভিক। দেশের ইতিহাসে প্রথম রেসিং টিমও এটি।
২০২১ সালে শুরু হওয়া এই প্রতিযোগিতা শেষ হয়েছে গত শনিবার। দুবাই অট্রোড্রোম এবং ইয়াস মেরিনা এফ-১ ট্র্যাকে এই রেস অনুষ্ঠিত হয়।
চ্যাম্পিয়নশিপের ছয় রাউন্ডে মোট ১২টি রেস হয়েছে। সেখানে বিশ্বের নানা দেশের প্রতিযোগীদের পেছনে ফেলে সেরা হয়েছেন অভিক।