স্লোবাল ট্রেড ফাইন্যান্স প্রোগ্রামের অধীনে বিশ্বব্যাংকের অঙ্গ প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশনের (আইএফসি)-২০২১ বেস্ট ব্যাংক পার্টনার ফর ইকুইপমেন্ট ট্রেড ইন সাউথ এশিয়ার স্বীকৃতি অর্জন করেছে প্রাইম ব্যাংক। উদীয়মান বাজারে বাণিজ্য সম্প্রসারণে প্রাইম ব্যাংকের ভূমিকার জন্য আইএফসি এই স্বীকৃতি দেয়। সম্প্রতি প্রাইম ব্যাংকের প্রধান কার্যালয়ে ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হাসান ও. রশীদের হাতে ক্রেস্ট তুলে দেন আইএফসির এশিয়া-প্যাসিফিক অঞ্চলের রিজিওনাল ইন্ডাস্ট্রি ডিরেক্টর অ্যালেন ফরলেমু। বিজ্ঞপ্তি