সুনামগঞ্জে হানিফ

যারা দ্রব্যমূল্য বাড়াচ্ছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক সাংসদ মাহবুব উল আলম হানিফ বলেছেন, আওয়ামী লীগ সরকারকে বিব্রত করতে যারা তেলসহ দ্রব্যমূল্য বাড়াচ্ছে মাঠপর্যায় থেকে শুরু করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

গতকাল রবিবার বিকেলে সুনামগঞ্জ শিল্পকলা একাডেমিতে জেলা আওয়ামী লীগের প্রতিনিধি সম্মেলনে এসব কথা বলেন তিনি।

সম্মেলনে আরও বক্তব্য দেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, আওয়ামী লীগের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য নুরুল ইসলাম নাহিদ, প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক, সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য আজিজুস সামাদ ডন, সুনামগঞ্জ-১ আসনের সাংসদ মোয়াজ্জেম হোসেন রতন, সাংসদ মহিবুর রহমান মানিক, সাংসদ শামিমা আক্তার খানম, জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান প্রমুখ।